ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নাওগাঁওয়ের বাদিহাটি গোপালবাড়ি এলাকায় ভিমরুলের কামড়ে নানী ও নাতনির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- একই এলাকার আব্দুল মোতালেবের স্রী সুমেরী বেগম (৭০) ও তার নাতনি আদিবা আক্তার (৩)।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, সুমারী বেগমের মেয়ে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। মেয়ের স্বামী বিদেশে শ্রমিক হিসেবে কাজ করছেন। সেই সুবাদে তাদের মেয়ে আদিবা আক্তার তাঁর নানীর বাড়িতেই থাকতো।
বাড়ির আঙ্গিনায় ভিমরুলের একটি বাসা ছিল। আজ (বৃহস্পতিবার) বিকেলে ভিমরুলের ঐ বাসা থেকে অনেকগুলো ভিমরুল বের হয়ে তিন বছরের শিশু মেয়ে আদিবাকে ইচ্ছামত কামড় দেয়। এতে আদিবা গুরুতর আহত হয়ে চিৎকার শুরু করলে তার নানী সুমারী বেগম ঘটনাস্থলে আসে। এসময় তাকেও ভিমরুল কামড়ায়। এরইমধ্যে ঘটনাস্থলেই শিশু আদিবার মৃত্যু হয়। পরে স্থানীয়রা সুমারী বেগমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।
এমন খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
