ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে আবারও অসুস্থ ৩১ শিক্ষার্থী, অভিভাবক মহলে চরম উদ্বেগ

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৪৭ মিনিট আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯:৪৯ অপরাহ্ন

banglahour

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় আবারও মিড ডে মিলের খাবার খেয়ে অন্তত ৩১ জন কোমলমতি শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৪ জন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৭ জন। সতের জনের মধ্যে ৪ জন গুরুতর অসুস্থ। এমন ঘটনায় এলাকার অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিশ্রামপুর মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (পলাশবাড়ী) এমন ঘটনা ঘটে।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিলের খাবার পরিবেশন করা হয়। খাবারের তালিকায় ডিমও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু সেই ডিম খাওয়ার কিছুক্ষণ পরই একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে শুরু করে। পেটে তীব্র ব্যথা এবং বমি ভাব নিয়ে শিশুরা ছটফট করতে থাকলে দ্রæত তাদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে ৩১ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে পরপর এমন অনাকাঙ্খিত ঘটনায় খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সংশ্লিষ্ট স্কুল পরিদর্শন করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক  জানান, "ডিম ও ডিমের খোসাসহ প্রয়োজনীয় খাদ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিভিল সার্জন দপ্তরে পাঠানো হয়েছে। ল্যাব টেস্টের রিপোর্ট হাতে আসার পরই নিশ্চিত হওয়া যাবে ঠিক কী কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়েছে।"

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাকিলা আকতার জানান প্রাথমিক বিদ্যালয়ের ৩১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে আসেন। ১৪ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন, ১৭ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৪ জন গুরুতর অসুস্থ।  তবে শিশুরা সবাই শঙ্কামুক্ত রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত সোমবার (২১ সেপ্টেম্বর) একই উপজেলার চাড়োল ইউনিয়নের মধুপুর-১, তুলসীপাড়া এবং মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডের নির্ধারিত প্যাকেটজাত দুধ পান করে প্রায় ৩৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। সে সময়ও দুধ খাওয়ার পরপরই শিশুদের বমি ভাব, পেটে ব্যথা ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিলে তাদের জরুরিভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম