বিদ্যুত সঙ্কটের সমাধান এবং দেশে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ময়মনসিংহের উদ্যোগে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের লক্ষ্যে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া সম্পর্কে অবহিতকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক মো. রুকুনোজ্জামান সরকার রোকন।
বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সাবেক সদস্য প্রকৌশলী শামছুল আলম, ময়মনসিংহ বিউবো'র বিতরণ কেন্দ্রীয় অঞ্চল প্রধান প্রকৌশলী গোলাম হায়দার তালুকদার, বিউবো'র পরিচালন ও সংরক্ষণ সার্কেল-টাঙ্গাইলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম, বিউবো'র পরিচালন ও সংরক্ষণ সার্কেল-২, ময়মনসিংহের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.বি.এম ফারুক হোসেন, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের পরিচালক মনসুর আলম চন্দনসহ বিদ্যুৎ বিভাগ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
মতবিনিময় সভায় সরকারের এ উদ্যোগ সফল করতে সকলের সহযোগিতা চেয়ে বলা হয়, বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তর, শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠান, বাসা বাড়ি ও ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ছাদ সোলারের আওতায় আনা গেলে জ্বালানি আমদানির নির্ভরতা কমিয়ে বিদ্যুৎ সঙ্কট সমাধানে ভূমিকা রাখবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
