ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুন্দরবন বাচিয়ে রাখার জন্য ক্ষতিকর সবকিছুই অপসারণ করা হবে: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(১ মাস আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৬:১৩ অপরাহ্ন

banglahour


 

সরকার  প্রকৃতি নির্ভর  প্রযুক্তির মাধ্যমে পরিবেশ রক্ষায় ও দেশের  উন্নয়নে কাজ করছে বলে মন্তব্য করেছেন 
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি আজ সকালে খুলনা সিটি কর্পোরেশন ও বিকাশ এর যৌথ উদ্যোগ খুলনা,  ভার্চুয়াল গাছের বিপরীতে বাস্তবে গাছ লাগানোর মাধ্যমে 'বিকাশ বন' উদ্যোগে গ্রাহকদের যুক্ত করে এবার খুলনায় শুরু হলো নতুন বনায়ন কর্মসূচি। 
প্রতিমন্ত্রী আরো বলেন,সুন্দরবন বাচিয়ে রাখার জন্য ক্ষতিকর সবকিছুই অপসারণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি আরো বলেন, আগামীতে  সুন্দরবন এলাকায় গড়ে ওঠা শিল্পকারখানা তুলে দেয়া হবে । খুলনা সিটি করপোরেশন ও বিকাশের যৌথ বনায়ন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


প্রতিটি স্কুল ও কলেজে পলিথিন ও প্লাষ্টিক দুষন মুক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহবানও জানান প্রতিমন্ত্রী।


খুলনা সিটি কর্পোরেশন ও দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ এর যৌথ উদ্যোগে আজ নগরীর সোলার পার্ক এবং লিনিয়ার পার্কে এই বনায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনা নগরীর সোলার পার্ক এলাকায় গাছ লাগিয়ে এই কর্মসূচি উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বন সংরক্ষক ইমরান আহমেদ, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) রাজিব আহমেদ, বিকাশ-এর রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট-এর হেড ও ইভিপি হুমায়ুন কবির সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ধারাবাহিক ভাবে এই কর্মসূচির আওতায় খুলনায় ২৫ হাজার গাছ লাগানো হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম