ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কালুখালীর মাজবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী কে এম নইমুল হকের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১ মাস আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৪:৫০ পূর্বাহ্ন

banglahour

 

রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের মোহনপুর বাজারে সর্বস্তরের জনগণের সাথে সম্ভাব্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী কে. এম নইমুল হকের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে আয়োজিত এই সভায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা ও নানা সম্ভাবনা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন তিনি এবং তাদের মতামত শোনেন।

মমিন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন নিরব বাবু, ইঞ্জিনিয়ার কে এম নাহিদসহ স্থানীয় নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় উপস্থিত থেকে মাজবাড়ী ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও স্থানীয় নানা সংকট নিয়ে আলোচনা করেন।


প্রধান অতিথির বক্তব্যে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাজবাড়ী ইউনিয়নের বিএনপির  তিন বারের সভাপতি,পাংশা কালুখালী উপজেলা অন্যতম সদস্য ,সমাজসেবক সংস্কৃতিক মনা,সাধারণ মানুষের ভালোবাসার প্রতিক, কে এম নইমুল হক বলেন, বিগত ২০ বছরে মাজবাড়ীতে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি, তবে বর্তমান সরকারের আমলে সেই ধারায় পরিবর্তন এসেছে। এলাকাকে উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তিনি জনগণকে সাথে নিয়ে উন্নয়নের এই ধারাকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।


সভায় কে এম নইমুল হক তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও অঙ্গীকারসমূহ বিস্তারিত তুলে ধরেন। এর মধ্যে রয়েছে নাগরিক সেবা সহজীকরণ, ওয়ার্ডভিত্তিক সমস্যা চিহ্নিতকরণ, মাসিক গণশুনানি, অবকাঠামোগত উন্নয়ন, উন্নয়নকাজের প্রকাশ্য হিসাব প্রকাশ, রাস্তাঘাটের খানাখন্দ সংস্কার, আলোকিত জনপথ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহায়তা কর্মসূচি এবং তরুণদের দক্ষতা উন্নয়ন। পাশাপাশি নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতনতা গড়ে তোলা এবং নির্ধারিত সময়ের মধ্যে সব উন্নয়নকাজের অগ্রগতি জনগণের সামনে প্রকাশের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম