ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইটনায় জলমহাল দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন

সারাদেশ | মো ফরিদ রায়হান (হাওরাঞ্চল) কিশোরগঞ্জ প্রতিনিধি।

(১ মাস আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ১:০৯ অপরাহ্ন

banglahour


কিশোরগঞ্জের ইটনায় পাঁচকাহনিয়া জলমহল জোরপূর্বক দখলের চেষ্টা, ইজারাদারকে বাঁধা এবং হুমকির অভিযোগে মানববন্ধন করেছে ইজারাদার, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সাড়ে ১২টার দিকে উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের ফেরিঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে, ইজারাদার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জেলে এবং এলাকাবাসীসহ কয়েক শত মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি বিধিমালা মতে প্রায় সাড়ে ১২ লাখ টাকায় বড়িবাড়ি ইউনিয়নের পাঁচকাহনীয়া (ভূগলী) জলমহল ইজারা প্রাপ্ত হন হাবিবুল্লাহ ফরহাদ। ইজারা প্রাপ্তির পর থেকে বিএনপি নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন ও তার লোকজন বিভিন্নভাবে বাঁধা দিচ্ছেন এবং ইজারাদারদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে হুমকি দিচ্ছেন।

এই বিষয়ে ইজারাদার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার না পেয়ে, বিএনপি নেতা এড. আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে মানববন্ধন করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে বড়িবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাখন বলেন, সরকারি নিয়মে জলমহলটি ইজারা নিয়েছি আমরা। কিন্তু বিভিন্ন বাঁধার কারণে সেখানে মাছ ধরতে পারছিনা। এই বিষয়ে প্রশাসনের নিকট লিখিত অভিযোগ করেও সহযোগিতা পাচ্ছিনা। আমরা জলমহলে নির্বিঘ্নে মাছ ধরতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চাই।

জলমহলের ইজারাদার হাবিবুল্লাহ ফরহাদ  বলেন, ইজারা পাওয়ার পর অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন ফোনে টাকা দাবি করেন। টাকা না দিলে জলমহল থেকে তাকে সরিয়ে দেওয়ার হুমকি দেন। এ বিষয়ে প্রশাসন ও পুলিশের সহযোগিতা চেয়ে ফরহাদ আরও বলেন, জলমহলটি সরকারি নিয়মে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা নিয়েছি।


মানববন্ধনের সকল অভিযোগ অস্বীকার করে অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন জানান, জলমহল নিয়ে যারা মিথ্যা অভিযোগে মানববন্ধন করেছে, তাদের সংগঠন ও কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। উত্তাপিত অভিযোগ প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। অন্যথায় অভিযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম