ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জের নারায়নপুরে বাড়িতে একাধিক ককটেল বিস্ফোরণ, দেয়াল ভেঙে ক্ষতিগ্রস্ত

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(১ মাস আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১:১৮ অপরাহ্ন

banglahour

 


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহরপুর নয়রোসিয়া গ্রামে একটি বাড়িতে প্রায় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাড়ির দেয়াল ভেঙে গেলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত্রি ৮ টা সময়  শব্দে ধারাবাহিকভাবে ককটেলগুলো বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, জহরপুর নয়রোসিয়া গ্রামের ইউনূস মোহাম্মদের ছেলে ইয়াহিয়ার বাড়িতে এসব ককটেল মজুদ করে রাখা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় জনপ্রতিনিধি বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো মজুদ করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ককটেলগুলো কীভাবে সেখানে এলো এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম