ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র ঘোষণা করেছেন জেলা নির্বাচন অফিসার ও ঠাকুরগাঁও ১ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মো: কামরুল ইসলামে।
মঙ্গলবার সকাল ১১ টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে কোন অভিযোগ না থাকায় ৬ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেন।
এসময় রিটার্নিং অফিসার প্রার্থী ও তাদের প্রতিনিধিদের কথা শুনেন এবং অবাধ্য সুষ্ঠু নির্বাচন পরিচালনায় বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।
আসনটিতে উপনির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে দাখিল করেছিলেন।
পাঁচটি দলের মোট ৬ জন মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে।
প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপি সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াত ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম, খেলাফত আান্দোলনের আব্দুল আলীম নিজামী ওবাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুকসহ ছয়জন প্রার্থী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
