ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ছেলের জন্মদিনে অপু বিশ্বাসের উপহার

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১০ ঘন্টা আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫:০৫ অপরাহ্ন

banglahour

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। জয়ের বয়স এখন ১০ বছর। সম্প্রতি জয় তার জন্মদিনে বাবা-মায়ের শুভেচ্ছা এবং ভালোবাসায় সিক্ত হয়েছেন।

বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে ঘুরতে গেলেন মা অপু বিশ্বাস। জন্মদিনের উপহার হিসেবে ছেলেকে নিয়ে এই ভ্রমণের আয়োজন করেছেন ঢালিউডের এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে জয়কে সাথে নিয়ে একটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিতে একটি উড়োজাহাজের সামনে হাসিমুখে পোজ দিতে দেখা যায় মা-ছেলেকে।

ছবিটির ক্যাপশনে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে অপু লিখেছেন, ‘ফ্লাই টু কক্সবাজার, আব্রাম খান জয় বার্থডে স্পেশাল ট্রিপ’।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছিলেন অপু।

ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাবা শাকিব খানও।

উল্লেখ্য, ২০০৮ সালে ভালোবেসে বিয়ে করেন শাকিব খান-অপু বিশ্বাস এই দুই তারকা দম্পতি। দীর্ঘদিন নিজেদের বিয়ের খবর গোপন রেখেছিলেন তারা। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের।

এরপর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে সরাসরি হাজির হয়ে বিয়ে এবং সন্তানের খবর প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। তার সেই ঘোষণাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। এরপর তাদের দুজনের সম্পর্কে ফাটল ধরে এবং তা বিচ্ছেদে রুপ নেয়।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম