ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে আইইডি'র প্রশিক্ষণ

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০:২৪ অপরাহ্ন

banglahour

 

বিভাগীয় জেলা ময়মনসিংহে ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে আইইডি'র দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ (মঙ্গলবার) সকালে  ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)'র SPRE প্রজেক্টের সহায়তায় আয়োজিত যুবদের জন্য নতুন ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 


প্রশিক্ষণে জনউদ্যোগ যুব গ্রুপের ২০জন যুবা অংশ নেয়। আইসিটি প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসাবে উপস্থিত ছিলেন জনউদ্যোগ ময়মনসিংহ কমিটির সদস্য এবং গাজী টিভির সাংবাদিক কাজী মোহাম্মদ মোস্তফা। 


এসময় আইসিটি প্রশিক্ষক ছিলেন আইইডি ময়মনসিংহ কেন্দ্রের ব্যবস্থাপক নূর নাহার বেগম এবং আহ্বায়ক আইইডি ময়মনসিংহ কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা ও জনউদ্যোগ ময়মনসিংহ কমিটির সদস্য সচিব কাজী শাখাওয়াত হোসেন। সাংবাদিক কাজী মোহাম্মদ মোস্তফা তথ্য ও প্রযুক্তি বিষয়ে বলেন, যার কাছে যত বেশি ইনফরমেশন আছে সে বর্তমান সময়ে ততবেশি জ্ঞানী, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সারাবিশ্ব এখন এআই নির্ভর। এআই এর মাধ্যমে মানুষ দুনিয়াকে হাতের মুঠোয় নিয়ে আসছে সুতারাং আমাদেরকে পিছিয়ে থাকলে হবেনা। 


প্রশিক্ষক নূর নাহার বেগম ৩টি ছোট দলে ভাগ করে দলীয় কাজের মাধ্যমে- অনলাইন ব্যবহার, ভালো-মন্দ দিক এবং ঝুঁকি নিয়ে দলে কাজ করান। দলীয় কাজের মাধ্যমে অনলাইন মাধ্যমে মানুষ দুনিয়ায় প্রচলিত মতবিশ্বাসের ঊর্ধ্বে উঠে এবং সকল কাজ সহজ হয়েছে। বিকাল ৫টায় দলীয় প্রেজেন্টেশনের মাধ্যমে প্রথম দিনের প্রশিক্ষণের সমাপ্তি হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম