ঢাকা, ২ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কারিনার মুখোমুখি হচ্ছেন শাহিদ-পত্নী মীরা কাপুর

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১ দিন আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১:১৪ অপরাহ্ন

banglahour

বলিউডে একসময় কারিনা কাপুর খান ও শাহিদ কাপুরের সম্পর্ক নিয়ে প্রচুর আলোচনা হত। তবে সেই সম্পর্কও স্থায়ী হয়নি। একটা সময়ে বিচ্ছেদের পথে হাটেন তাঁরা। তবে ঠিক কি কারণে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়েছে, তা অবশ্য কোনও দিনই স্পষ্ট হয়নি। বিচ্ছেদের পরে আর বন্ধুত্ব বা সৌজন্যের সম্পর্কও রাখেননি কারিনা ও শাহিদ। একই অনুষ্ঠানে মুখোমুখি হলেও পরস্পরকে এড়িয়ে গিয়েছেন তাঁরা। কিন্তু এবার কারিনার মুখোমুখি হচ্ছেন শাহিদ-পত্নী মীরা কাপুর।

কারিনার জনপ্রিয় আড্ডার অনুষ্ঠানে এ বার অতিথি হিসাবে দেখা যাবে শাহিদ কাপুরের স্ত্রী মীরাকে। ইতিমধ্যেই সেই অনুষ্ঠানের শুটিং হয়ে গিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করে ঝলকও দেখিয়েছেন মীরা। কারিনাও শেয়ার করে নিয়েছেন একটি ছবি। সেখানেই একই ফ্রেমে প্রথম বার একসঙ্গে দেখা গিয়েছে শাহিদের প্রাক্তন ও বর্তমান সঙ্গীদের।

কারিনার সঙ্গে তাঁর কথোপকথনে কি কি উঠে এসেছে, তা অবশ্য এখনও প্রকাশ্যে আনেননি মীরা। শাহিদ-পত্নী তাঁর ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “মহিলারা নিজেদের মতো করে বাঁচতে চান। আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ কারিনা। তুমি যেমন মানুষ ও নারী, তেমনই থাকার জন্য তোমাকেও ধন্যবাদ।” সেই পোস্টেই কারিনা মন্তব্য করেছেন, “তুমি এসেছ, এর জন্য আমি খুব খুশি।” কারিনা ও মীরাকে একসঙ্গে দেখে উচ্ছসিত ভক্ত-অনুরাগীরা। তাঁদের মধ্যে কি কি কথা হয়ে থাকতে পারে, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

কারিনার এই অনুষ্ঠানে সাধারণত সম্পর্ক, বিয়ে, পরিবার, বন্ধুত্ব থেকে শুরু করে তারকাদের ব্যক্তিগত জীবন নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। তাই মীরা অতিথি হওয়ায় এই পর্ব নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। শাহিদের সঙ্গে দাম্পত্য জীবন, সন্তানদের বড় করে তোলা কিংবা নিজের জীবনযাপন নিয়ে কি কোনও অজানা কথা বলবেন মীরা, সেই অপেক্ষাতেই দর্শক।

উল্লেখ্য, শোনা যায় ‘জব উই মেট’ ছবির শুটিং এর সময়েই কারিনা-শাহিদের সম্পর্কে চিড় ধরে। কিন্তু তার চিহ্নমাত্র প্রকাশ পায়নি শাহিদ-কারিনার অভিনয়ে। নিজেদের সমস্যা কখনও ছবির সেটেও নিয়ে আসেননি তাঁরা। পরিচালক ইমতিয়াজ় আলি দু’জনেরই পেশাদার আচরণের প্রশংসা করেছেন সাক্ষাৎকারে। পরে সইফ অলী খানের সঙ্গে সম্পর্কে জড়ান কারিনা। ২০১২ সালে সাইফের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কারিনা। অন্য দিকে ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ কাপুর।
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা অবলম্বনে।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম