ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিজলায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সারাদেশ | মো সেলিম রাড়ী। বরিশাল হিজলা প্রতিনিধি।

(১ মাস আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১:১৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:১৫ অপরাহ্ন

banglahour


বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ এক যুবক কে আটক করেছেন হিজলা থানা পুলিশ। আটক ব্যক্তি ইয়াবা ব্যবসার সঙ্গে দীর্ঘদিন জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তখন তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহ পুর গ্রামের আলমগীর সরদারের ছেলে রাকিব সরদার ২৫।


আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান বলেন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আটক রাকিব সরদার দীর্ঘদিন এলাকায় ইয়াবা পাইকারি ও খুচরা বাজারে বিক্রি করে আসছে। তাকে আটক করে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম