কিশোরগঞ্জের কটিয়াদীতে কলেজ গেইটে মাহী ফুড প্রোডাক্ট ও মিঠাইঘর নামে দুটি বেকরিতে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ (৩০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং জরিমানার অর্থ আদায় করেন।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কটিয়াদী বাজারে মাহী ফুড প্রোডাক্ট অস্বাস্থ্যকর পরিবেশে ও অননুমোদিত ক্ষতিকর রং ও অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী প্রস্তুত করে আসছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায় এবং অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ২০(বিশ) হাজার টাকা জরিমানা করা হয় এবং অপর প্রতিষ্ঠান মিঠাই ঘরকে খাদ্যে মুল্যতালিকা না থাকায় ও অগ্রিম মেয়াদ মুদ্রিত করায় ১০(দশ)হাজার টাকা জরিমানা করেন।
এসময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর দিদারুল আলমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।।
অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ বলেন, “খাদ্য প্রস্তুতকারকদের ভেজাল মুক্ত ও স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য তৈরি ও বিক্রির কঠোর নির্দেশনা রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
