ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহ সিটি প্রশাসকের ছয় মাস পূর্তিতে নগরবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(১ মাস আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩:৪৩ অপরাহ্ন

banglahour


ময়মনসিংহ সিটি প্রশাসকের ছয় মাস পূর্তিতে নগরবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহনের ছয় মাস পূর্তি উপলক্ষে উন্মুক্ত মতবিনিময় সভার মাধ্যমে নগরবাসীর মুখোমুখি হয়েছেন প্রশাসক মো. রুকুনোজ্জামান সরকার রোকন। আজ (বুধবার) সকালে টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই উন্মুক্ত মতবিনিময় সভায় ময়মনসিংহ নগরীর বিভিন্ন শ্রেনি পেশার নাগরিকগণ অংশ নেয়। মতবিনিময় সভায় নগরবাসী বিভিন্ন সংকট সমাধানে সিটি প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। 


পরে সিটি প্রশাসক নগরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় প্রশাসক রুকুনোজ্জামান সরকার নাগরিক ও সেবকের মাঝে সেতুবন্ধনের মাধ্যমে নগরকে এগিয়ে নিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। 
মতবিনিময় সভায় সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী সুমনা আল মাজীদ, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা এ.এইচ.এম. আরিফুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শিরিন সুলতানাসহ অন্যান্য কমকর্তারা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম