ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ জরিমানা ও নিলামে বিক্রি

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(১ মাস আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩:৫৯ অপরাহ্ন

banglahour


ভৈরবে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে জমি থেকে মাটি উত্তোলনের দায়ে জাহাজ মালিককে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরে আটককৃত মাটি আজ বৃহস্পতিবার দুপুরে  জনসম্মুখে ৬৫ হাজার টাকায় নিলামে বিক্রি করেছে স্থানীয় প্রশাসন। 
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভৈরব বাজার জেটিঘাটে মাটিভর্তি জাহাজটি জব্দ করে ভ্রাম্যমান আদালত । 
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া, খলাপাড়ার হাওরের ফসলি জমি থেকে অবৈধভাবে  ভেকু দিয়ে মাটি কেটে জাহাজ ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে  শহরে পাচার করতো। এসময় বিআইডব্লিউটিএর একটি টিমসহ  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা  সহকারি কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক এর নেতৃত্বে ২০ হাজার ঘন ফুট মাটি ভর্তি জাহাজটি জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এমবি শাহ ফতুল্লাহ (১২)- (এম ০১-৪৫০৩) এর কর্মচারী মো.শামীম মিয়াকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে৷ অভিযানে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ ট্রাফিক ইন্সপেক্টর মো.জসিম উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 


এবিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক জানান, অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে রাজধানীসহ শহর এলাকায় পাচারের সময়ে মাটি ভর্তি একটি জাহাজ জব্দ করা হয়। অনুমতিবিহীন অবৈধভাবে জমি থেকে মাটি উত্তোলনের দায়ে জাহাজ মালিককে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জব্দকৃত জাহাজের মাটি পরবর্তীতে জন সম্মুখে ৬৫ হাজার টাকায়  নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে।  

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম