ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাঙ্গামাটিতে চিকিৎসা উপকরণ বিতরণ

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ মাস আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৪:০১ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটি পৌরসভার অন্তর্গত বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে।


বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি পৌরসভা হলরুমে আয়োজিত এক সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
রাঙ্গামাটি পৌরসভার প্রশাসক মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সরবরাহ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটির সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পৌরসভার কর্মকর্তা মোঃ আল মুনতাসির মামুন মনি, রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কফিল উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী এবং হিসাব রক্ষণ কর্মকর্তা ফারুক আহমেদ।
প্রধান অতিথি ও উপস্থিত বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও নিরাপদ শিক্ষাঙ্গন গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। বিদ্যালয়গুলোতে চিকিৎসাসামগ্রীর সহজলভ্যতা শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রদানে এবং যেকোনো অনাকাঙ্খিত জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে কার্যকর ভূমিকা রাখবে। সুস্থ ও সমঅধিকারভিত্তিক শিক্ষার পরিবেশ বজায় রাখতে এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।
আয়োজনের শেষ পর্বে রাঙ্গামাটি পৌর এলাকার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের মনোনীত প্রতিনিধিদের হাতে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য এসব চিকিৎসা উপকরণ ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম