ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে বিএনপি নেতা রাকিব​

সারাদেশ | আলী আকবর। জামালপুর।

(১ মাস আগে) ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ১:১৬ অপরাহ্ন

banglahour

জামালপুর সদর উপজেলার ২নং শরিফপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জয়রামপুর গ্রামের কৃতি সন্তান, ত্যাগী ও দলের দুঃসময়ে থেকে বিএনপির আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় সাবেক ছাএনেতা তৃণমূল বিএনপির পরীক্ষিত নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রকিবুল ইসলাম রাকিব আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তার সাধ্যমত ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে তিনি খোঁজ খবর রাখছেন সাধারণ মানুষের।

‎​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি তৃণমূল থেকে উঠে আসা একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শকে বুকে ধারণ করে তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
দীর্ঘদিন ধরে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোয় সর্বস্তরের জনগণের মাঝে তিনি এক পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

শরিফপুর ইউনিয়নের সাধারণ ভোটাররা বলছেন, রাকিব কেবল রাজনীতির মানুষ নন, তিনি আমাদের সুখ-দুঃখের  সঙ্গী।  তার মতো একজন সৎ ও পরিচ্ছন্ন ইমেজের মানুষকে ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে পেলে এলাকার প্রকৃত উন্নয়ন সম্ভব হবে।

শরিফপুর বাজারের এক চা দোকানদার বলেন, সাধারণ মানুষের প্রতি তার যে আন্তরিকতা ও ভালোবাসা, তার কারণেই আমরা তাকে আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার অনুরোধ জানিয়েছি। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে রাকিব ভাইয়ের গ্রহণযোগ্যতা রয়েছে। রাজপথের একজন পরীক্ষিত নেতা হিসেবে তার যে সততা ও ত্যাগ, তার ওপর সাধারণ মানুষের আস্থা তৈরি হয়েছে। তাই শরিফপুর ইউনিয়নের সামগ্রিক পরিবর্তনের জন্য আমরা তাকে বিজয়ী করতে প্রস্তুত।

জানা গেছে,রাজপথের রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি এলাকার যেকোনো বিপদ-আপদে তিনি সবসময় নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর এই সততা, ত্যাগ ও মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে স্থানীয় জনগণই মূলত তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। ​

ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পর্কে রাকিব জানান, ইউপির বাজেট ও সরকারি অনুদানের সঠিক হিসেব নিশ্চিত করতে উন্মুক্ত জনতার মুখোমুখি ও সামাজিক নিরীক্ষা সভার আয়োজন করা হবে। পরিষদের সকল আর্থিক বরাদ্দের তথ্য নোটিশ বোর্ড ও সামাজিক মাধ্যমে প্রকাশ করে পূর্ণাঙ্গ স্বচ্ছতা বজায় রাখা হবে। এছাড়া বয়স্ক, বিধবা ও মাতৃত্বকালীন ভাতা এবং টিসিবি বা রেশনের কার্ড বিতরণে কোনো ধরনের স্বজনপ্রীতি ও অনিয়ম  করা হবে না।
এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে তিনি বলেন, শরিফপুর ইউনিয়নের প্রতিটি কাঁচা রাস্তা পাকাকরণ, বর্ষাকালের জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং আর্সেনিকমুক্ত সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপনে টেকসই মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে। পাশাপাশি তরুণদের মাদকের হাত থেকে রক্ষা করতে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ সংস্কার, পাঠাগার স্থাপন এবং বেকার যুবকদের উৎসাহ দিয়ে কর্মসংস্থানের  ব্যবস্থা করে দেওয়া হবে তাদের কারিগরি ও আইটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হবে।​

নির্বাচনে প্রার্থিতা ও দলীয় সিদ্ধান্তের বিষয়ে রকিবুল ইসলাম রাকিব স্পষ্ট করে জানান, তিনি পদের লোভে নয়, দলের আদর্শ বাস্তবায়নে এবং এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন। তবে দলীয় সিদ্ধান্তের প্রতি তিনি শতভাগ অনুগত। দল যাকে চূড়ান্ত মনোনয়ন দেবে, তিনি তাঁর পক্ষেই কাজ করবেন এবং দল যদি তাঁকে মনোনীত না করে তবে তিনি স্বাধীনভাবে নির্বাচন করা থেকে বিরত থাকবেন। বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, যুবদল ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর সাথে সক্রিয় রয়েছেন। দল তাঁর ত্যাগকে মূল্যায়ন করবে এবং আগামী নির্বাচনে শরিফপুর ইউনিয়নের জনগণ বিপুল ভোটে তাঁকে বিজয়ী করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।  

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম