ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হাতকড়া পরে পালালো চুয়াডাঙ্গার ইউপি সদস্য কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিক

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা।

(১ মাস আগে) ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ১:২০ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চণ্ডিপুর গ্রামে পুলিশের হাতকড়া পরে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য আবু ছিদ্দিক পালিয়ে গেছেন। তাকে আটক করতে গেলে হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কুড়ুলগাছী ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। 
আবু ছিদ্দিক কুড়ুলগাছী ইউনিয়নের ইউপি সদস্য ও চণ্ডিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।


পুলিশ জানায়, আবু ছিদ্দিককে আটক করার জন্য রাতে পুলিশ চণ্ডিপুর গ্রামে অভিযান চালায়। দর্শনা থানার একদল পুলিশ তাকে আটক করে হাতকড়া পরায়। পরে তার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এক পর্যায়ে পুলিশের হাতকড়া নিয়েই পালিয়ে যান আবু ছিদ্দিক।


এ ঘটনায় পুলিশ চন্ডিপুর হালদারপাড়ার রবি হালদারের ছেলে লক্ষ্মণ, সেলিমের ছেলে ফিরোজ,সঞ্চয়ের স্ত্রী কণা ও সঞ্জিতের স্ত্রী সোনালী নামে ৪ জনকে আটক করেছে।
দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে আটক করতে গেলে পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মুখলেসুর রহমান বলেন,পলাতক আসামীকে আটকের চেষ্টা চলছে।
                   

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম