ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ওএসডি

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১ মাস আগে) ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৫:১৪ অপরাহ্ন

banglahour

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নানকে ওএসডি করে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হলো। এবং রাজবাড়ীর সিভিল সার্জন নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব  পালন করবেন। 
প্রজ্ঞাপনে আরও বলা হয় বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী ৪ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলে যোগদান করবেন। তা না হলে ৫ অক্টোবর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।


উল্লেখ্য, ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি শেখ মোহাম্মদ আব্দুল হান্নান জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে যোগদান করেন।


 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম