ঢাকা, ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে আনন্দমুখর ও শান্তিময় পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৫:৫১ অপরাহ্ন

banglahour


আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাঙ্গামাটিতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।
সভায় জানানো হয়, এ বছর রাঙ্গামাটি জেলায় সর্বমোট ৪৬টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব।

 পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক সমন্বয় রক্ষায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে কাজ করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপিএম, পৌর প্রশাসক মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা পরিষদ সদস্য ও পূজা ফ্রন্টের আহ্বায়ক নন্দিতা দাশ, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির এবং জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রাঙ্গামাটি ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কান্তি মহাজনসহ বিভিন্ন সংগঠন ও পুজা মন্ডপের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। 
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, "সম্প্রীতি ও সৌহার্দ্যের রাঙ্গামাটিতে সার্বজনীন দুর্গোৎসব যেন সবাই আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সেজন্য প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। কোনো ধরনের অশুভ শক্তি যেন এই উৎসবের ভাবগাম্ভীর্য ও শান্তি বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে প্রশাসন সতর্ক রয়েছে। সকলের সম্মিলিত সহযোগিতায় একটি সুন্দর ও স্মরণীয় দুর্গোৎসব উপহার দেয়া সম্ভব হবে।"
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম