ভৈরবে বিনামূল্যে গরীবের হোটেলে দেড় শতাধিক দরিদ্রদের ভুরি ভোজ করানো হয়েছে । গরীবের হোটেলের আয়োজন আজ শুক্রবার জুম্মার নামাজের পর শিমুল কান্দি ইউনিয়নের চানপুর গরীবের হোটেলে সমাজের অসহায়, দরিদ্র দেড় শতাধিক লোকদের বিনামূল্যে খাবার খাওয়ানো হয়েছে ।
গরীবের হোটেল প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী মোঃ শফিকুল ইসলাম বিগত দেড় বছর আগে এ গরীবের হোটেল চালু করেন। সমাজের পিছিয়ে পড়া অসহায়, দরিদ্র। যারা গরুর মাংস বা মুরগির মাংসসহ ভালো খাবার খেতে পারেননা। তাদের কথা চিন্তা করে তিনি দেড় বছর ধরে প্রবাসীদের সহযোগিতা ও নিজ অর্থায়নে প্রতি সপ্তাহে ১ দিন জুম্মার নামাজের পর গরীবের হোটেলে দেড় শতাধিক মানুষকে খাবার খাওয়ানো হয়। কোন সপ্তাহে গরুর মাংস,ডাল, ভাত কোন সপ্তাহে মুরগির মাংস, সবজি, ডাল আবার কোন সপ্তাহে মহিষের মাংস, দই খাওয়ানো হয় ।
আবার ঈদে তাদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয় । খাবার খেতে আসা লোকজন জানান, তারা টাকার অভাবে ভালো খাবার খেতে পারেননা । তাই গরীবের হোটেলে এসে সপ্তাহে অন্তত একবার মাংসের সাথে ডাল,ভাত তৃপ্তি সহকারে খেতে পারেন। এতে তারা অনেক খুশি। এ বিষয়ে গরীবের হোটেল প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী শফিকুল ইসলাম আরো বলেন, জীবনের বাকি দিনগুলোতে ও গরীবের হোটেলের মাধ্যমে অসহায়, গরীব মানুষদের খাবার খাওয়াতে চান তিনি মারা গেলে ও তার সন্তান এবং প্রবাসীরা এ হোটেলের মাধ্যমে খাবার খাওয়ানো চালু রাখেন এ দাবি জানান ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
