ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ফল বিক্রেতা নিহত

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ মাস আগে) ৩ অক্টোবর ২০২৬, শনিবার, ২:১৩ পূর্বাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মধু (৬০) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতা নিহত হয়েছেন।


শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার পর কার্পাসডাঙ্গা বাজারের মুচি বটতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত মধু দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মরহুম সিরাজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুচি বটতলায় রিক্সাভ্যানে করে ফল বিক্রি করে আসছিলেন।
আর হত্যাকারী মামুন (৩০) কার্পাসডাঙ্গা কবরস্থানপাড়ার নেতা বাঙ্গালের ছেলে। সে সব্জি বিক্রির আড়ালে মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত ছিলো বলে স্হানীয় সূত্রে জানা গেছে।


প্রত্যক্ষদর্শী আবু সাইদ জানান, ঘটনার সময় মোবাইল ফোন কেনাবেচা নিয়ে সব্জি বিক্রেতা মামুন মোবাইল ফোন বিক্রেতার পক্ষ নিয়ে অযাচিতভাবে ফল বিক্রেতা মধুর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে তাকে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে। এর প্রতিবাদ করায় মামুন ক্ষিপ্ত হয়ে মধুর বুকে ছুরিকাঘাত করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন দ্রুত আহত মধুকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা.শামসুজ্জোহা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মধুর মৃত্যু হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তার বুকের ভেতরের প্রধান শিরা কেটে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন জানান, মামুন নামের একটি যুবকের ছুরিকাঘাতে মধু নামের একজন নিহত হওয়ার খবর পাওয়ার পরপরই বিস্তারিত তদন্তের জন্য পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং হত্যাকারী মামুনকে আটক করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
                

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম