ঢাকা, ৫ অক্টোবর ২০২৬, সোমবার, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সভাপতিকে ঘিরে বিতর্ক ও জটিলতায় শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা মোরেলগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি থেকে দুই সদস্যের পদত্যাগ

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৮ ঘন্টা আগে) ৪ অক্টোবর ২০২৬, রবিবার, ৭:৩৯ অপরাহ্ন

banglahour

 

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বি.পি.জি.এম. রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি থেকে অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি পদত্যাগ করেছেন। কমিটির সভাপতিকে ঘিরে বিভিন্ন বিতর্ক ও জটিলতার কারণে বিদ্যালয়ের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করে তাঁরা স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন।
রবিবার (৪ অক্টোবর) পদত্যাগকারীরা হলেন এডহক কমিটির অভিভাবক সদস্য মো. ফারুক তালুকদার এবং শিক্ষক প্রতিনিধি সদস্য ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাসির উদ্দিন। পদত্যাগপত্র সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর কর্তৃক বিদ্যালয়ের এডহক কমিটিতে তাঁরা মনোনয়ন লাভ করেন। তবে কমিটির সভাপতিকে কেন্দ্র করে বিভিন্ন বিতর্ক ও জটিলতা সৃষ্টি হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
এ পরিস্থিতিতে বিদ্যালয়ের স্বার্থ এবং শিক্ষার মান রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁরা নিজ নিজ পদ থেকে স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগের সিদ্ধান্ত নেন। এ বিষয়ে গত ৩ অক্টোবর ২০২৬ তারিখে বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর বরাবর পৃথক পদত্যাগপত্র দাখিল করেন তাঁরা। পদত্যাগপত্রে তাঁরা তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করে যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম