উপস্থাপনায় খোলামেলা ও তীর্যক প্রশ্ন করার কারণে শাহরিয়ার নাজিম জয় যেমন দর্শকপ্রিয়তা পেয়েছেন, তেমনি প্রায়শই নানা মন্তব্য ও কর্মকাণ্ডের সুবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকেন।
দাম্পত্য সম্পর্কের সমীকরণ ও ভালো-মন্দের অমিল নিয়ে তাঁর একটি মন্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় এসেছে।
তিনি মন্তব্য করেন, ভালো স্ত্রী ও খারাপ স্বামী বা ভালো বউ ও খারাপ জামাই একসঙ্গে বেশিদিন থাকতে পারে না।
শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, "ভালো বউ এবং খারাপ জামাই দীর্ঘদিন একসাথে সংসার করতে পারে না। যদি করে তাহলে বুঝে নিবেন দুজনেই খারাপ হয়ে গেছে। অথবা দুজনেই ভালো হয়ে গেছে।"
তার এই বক্তব্যে মূলত স্বামী-স্ত্রীর মধ্যকার অমিল এবং তাদের মানসিক দূরত্বের বিষয়টি উঠে এসেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
