ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দলের কেউ অন্যায় কাজ করলে ছাড় দেয়া হবেনা বলে হুশিয়ারী... ভৈরবে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(১ মাস আগে) ৫ অক্টোবর ২০২৬, সোমবার, ২:১৮ অপরাহ্ন

banglahour


দলের কেউ অন্যায় কাজ করলে ছাড় দেয়া হবেনা বলে হুশিয়ারী দিয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম । তাছাড়া  তিনি আরো বলেন, মাদক নির্মূলে সবাইকে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে  বর্তমানে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। মাদক ব্যবসায়ীদের কে মৃত্যু দন্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছরের  জেল প্রদান করা হবে। তাছাড়া কেউ মাদক ব্যবসা করলে তার সাথে মাদক আছে কি না তা ডগস্কোয়াগের মাধ্যমে চিহ্নিত করা হবে।

আজ সোমবার সকালে ভৈরবে চন্ডিবের গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত ১৩ টি পরিবারের মাঝে  প্রত্যেককে ৪৬ হাজার টাকার নগদ চেক, ২ বান্ডিল করে ঢেউ টিন ও খাদ্য সামগ্রী বিতরন শেষে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ক্ষতি গ্রস্ত পরিবারের মাঝে  পরবর্তীতে  আরো সহযোগিতা করা হবে। পরে তিনি চন্ডিবের হিন্দু পাড়া পুজা মন্ডপ পরিদর্শন করেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম