ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(১ মাস আগে) ৫ অক্টোবর ২০২৬, সোমবার, ২:২০ অপরাহ্ন

banglahour

‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি—ভবিষ্যৎ গড়ি’—এই প্রত্যয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে ।

সোমবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি ঠাকুরগাঁওয়ের সকল স্তরের শিক্ষকদের আয়োজনে দিবসটি উপলক্ষে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম ফেরদৌসসহ জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের অন্যতম প্রধান কারিগর। একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, শিক্ষকরা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব।

অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিশ্ব শিক্ষক দিবসের কর্মসূচিতে জেলার বিভিন্ন স্তরের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম