ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(১ মাস আগে) ৫ অক্টোবর ২০২৬, সোমবার, ৫:৫৭ অপরাহ্ন

banglahour


ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি
সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস পা্িযলত হয়েছে। এতে সুপরিকল্পিত নগরায়ণ ও সুশৃঙ্খল ভূমি ব্যবহারের মাধ্যমে বসতি স্থাপনে বিস্তর আলোকপাত করা হয়। 


আজ (সোমবার) সকালে নগরীর কাচিঝুলি গণপূর্ত ভবন থেকে একটি র‌্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গণপূর্ত ভবন প্রাঙ্গণে একটি আলোচনা সভা হয়।


আলোচনা সভায় ময়মনসিংহ উন্নয়রন কতৃপক্ষ (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এমপি বলেন, সিটি করপোরেশন এবং উন্নয়ন কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে সুন্দর, পরিকল্পিত, বসবাসযোগ্য নগরী গড়বেন, এটাই আমাদের প্রত্যাশা। ময়মনসিংহকে নতুন করে সাজিয়ে সুন্দর একটি নগরী নতুন প্রজন্মকে উপহার দিতে চাই। মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে চাই। সবাই ঐক্যবদ্ধ হোন, সফলতা আসবেই।


এ সময় ময়মনসিংহ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাছুম প্রধান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, দীর্ঘ সময়ে এই নগরকে নোংরা শহরে পরিনত করা হয়েছে। কিন্তু ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতাষ্ঠার পর থেকে আমরা চেষ্টা করছি পরিকল্পিত ও বাসযোগ্য নগরী গড়তে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম