ঢাকা, ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে ইয়াবাসহ মাদক কারবারি আটক

অপরাধ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(১৪ ঘন্টা আগে) ৫ অক্টোবর ২০২৬, সোমবার, ৬:০৪ অপরাহ্ন

banglahour


ভৈরবে মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিচ ইয়াবাসহ জাকির হোসেন নামে ১ মাদককারবারি  কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল। গ্রেফতারকৃত জাকির হোসেন আশুগঞ্জ উপজেলার সোনারামপুর ( কলাবাগান) এলাকার তাজুল ইসলামের পুত্র। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করেছে। 


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ভৈরব সার্কেল সূত্রে জানাযায়, আজ সোমবার বিকালে ঢাকা - সিলেট মহাসড়কের ভৈরবে সৈয়দ  নজরল ইসলাম সড়ক সেতুর টোলপ্লাজা এলাকায়  অভিযান চালিয়ে জাকির হোসেন কে আটক করে।

পরে তার প্যান্টের পকেট থেকে ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয় । 
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের  পরিদর্শক চন্দন গোপাল সুর অভিযানের সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃত জাকির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম