ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা পুলিশের হাতে আটক

সারাদেশ | এস,এম,হাসিবুল ইসলাম। পঞ্চগড় প্রতিনিধি।

(১ মাস আগে) ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৩:৪২ অপরাহ্ন

banglahour


পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের  পঞ্চগড় জেলার সহ সভাপতি নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৭টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড় এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে সাবেক এই এমপিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায় ,পঞ্চগড় গোয়েন্দা শাখা (ডিবি), গোপন ও বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, পঞ্চগড় জেলার আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা (৫১)    পঞ্চগড়   জেলায় অবস্থান করছে।


এরই ধারাবাহিকতায় পঞ্চগড় পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি), একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ০৬ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ সকাল ০৭:০০ ঘটিকায় পঞ্চগড় সদর থানাধীন কাজীপাড়া এলাকায় অবস্থিত তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে ও তাকে গ্রেফতার করা হয়।


তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানার মামলা নং-১২, তারিখ-১০/১১/২০২৪ খ্রিষ্টাব্দ; জিআর নং-৪২১/২৪;ধারা-১৪৩/৩৪১/৩২৫/৩০২/২০১/৫০(২)/১১৪/৩৪ পেনাল কোড এবং ৪৪৮/১৪৩/৩২৩/৪২৭/৪৩৫/৫০৬ ধারায় মামলা তদন্তাধীন রয়েছে।
নাইমুজ্জামান ভূইয়া মুক্তা ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত পঞ্চগড় -১ আসনে নির্বাচন করে এমপি নির্বাচিত হন।এর আগে তিনি সাবেক প্রধানমন্ত্রীর এটুআই প্রকল্পে জনপ্রেক্ষিত কর্মকর্তা হিসাবে নিযুক্ত ছিলেন। এছাড়া সজিব ওয়াজেদ জয়ের আস্থাভাজন হিসেবে দলে তাঁর বিশেষ পরিচিতি ছিল ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম