ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাঘাইছড়িতে সেনাবাহিনী সার্বিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ মাস আগে) ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৩:৪৪ অপরাহ্ন

banglahour


॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ফেরোশাস ফোরটীন (১৪ বীর) বাঘাইহাট সেনাবাহিনী জোনের পরিচালনায় জোন সদর দপ্তরে এই সভার আয়োজন করা হয়।

সভায় বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ তারিকুল ইমরান পিএসসি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, পাহাড়ি-বাঙালি প্রীতি ও আন্তঃবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

জোন কমান্ডার বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা স্থানীয় জনগণকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে। যেকোনো ধরনের অপতৎপরতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে নজরদারি আরও জোরদার করা হবে এবং আসন্ন দুর্গাপূজায় বাংলাদেশ সেনাবাহিনী সব রকম সহোযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, জোনের উপ-অধিনায়ক মেজর সালমান সহ প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম