চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনালের সক্ষমতা বৃদ্ধিতে চুক্তি হয়েছে, দেশবিক্রির যে অভিযোগ তা পুরোপুরি অমূলক বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দুপুরে সিলেট সিটি করপোরেশনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, এই চুক্তির কারণে বন্দরের কেউ চাকরিচ্যুত হবেন না। পাশাপাশি বন্দরের সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে তাদের পারিশ্রমিকও বৃদ্ধি পাবে। এর বাইরে যুক্তরাষ্ট্রের পোষাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান পুনরুদ্ধার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পাশাপাশি তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে জানিয়ে বলেন, বাংলাদেশের মতো ধমীয় সম্প্রীতি বিশ্বে অদ্বিতীয়, এটি আমাদের গর্ব।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
