ঢাকা, ১০ অক্টোবর ২০২৬, শনিবার, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

‘প্রবল ঘোর’ নিয়ে ফিরছেন কুসুম শিকদার

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১১ ঘন্টা আগে) ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ৫:০৯ অপরাহ্ন

banglahour

জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী কুসুম শিকদার দীর্ঘ বিরতির পর তাঁর নিজের লেখা নতুন মৌলিক গান ‘প্রবল ঘোর’ নিয়ে হাজির হয়েছেন।

সম্প্রতি তিনি বেশ কিছু নজরুলসংগীত ও রবীন্দ্রসংগীত গেয়ে শ্রোতাদের প্রশংসা কুড়ালেও দীর্ঘ সময় পর তাঁর নিজস্ব এই মৌলিক গানটি প্রকাশ করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

'প্রবল ঘোর’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন কুসুম শিকদার নিজেই। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানি।

গানটির রেকর্ডিং হয়েছিল ২০২০ সালের করোনাকালীন সময়ে। দীর্ঘ সময় পর পহরডাঙ্গা পিকচার্সের ব্যানারে গানটির একটি আকর্ষণীয় মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে, যেখানে কুসুম শিকদারের সঙ্গে মডেল হিসেবে অভিনয় করেছেন শাহ রাসেল।

কুসুম শিকদার বলেন, তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘শরতের জবা’র নির্মাণকাজের ব্যস্ততার কারণে দীর্ঘদিন নতুন মৌলিক গান প্রকাশ করা সম্ভব হয়নি। তবে দর্শকদের অব্যাহত অনুরোধের কারণে তিনি আবার মৌলিক গানে ফেরার সিদ্ধান্ত নেন। তাঁর কাছে "গান হলো প্রেম আর অভিনয় হলো পেশা"।

উল্লেখ্য, কুসুম শিকদার তাঁর দ্বিতীয় চলচ্চিত্র পরিচালনার প্রস্তুতিও শুরু করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকে তাঁর নতুন সিনেমার শুটিং শুরু হবে।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম