চুয়াডাঙ্গায় বাংলাদেশ মেডিকেল অ্যাসেসিয়েশনের আয়োজনে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে স্হানীয় হোটেল সাহিদ প্যালেস মিলনায়তনে বাংলাদেশ মেডিকেল অ্যাসেসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক ডা.মোঃ আবু হাসানুজ্জামানের সভাপতিত্বে ও চক্ষু বিশেষজ্ঞ ডা.শাফিউজ্জামান সুমনের উপস্হাপনায় এ সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা.সায়ীদ মেহেবুব উল কাদির।
সেমিনারের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ডা.এহসানুল হক তন্ময়। এরপর চিকিৎসকদের উদ্দেশ্যে কি নোট উপস্হাপন করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.ফারহানা ওয়াহিদ।
বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন ডা.হাদি জিয়াউদ্দিন আহমেদ, সার্জন অধ্যাপক ডা.ওয়ালিউর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা.আসাদুর রহমান মালিক খোকন ও ডা.মাহবুবুর রহমান মিলন। বৈজ্ঞানিক চিকিৎসা সংক্রান্ত বিষয় উপস্থাপনা করেন ডা. এম.বি. আজম। প্যানেল অব এক্সপার্ট হিসেবে ছিলেন ডা. ফকির মোহাম্মদসহ জ্যেষ্ঠ চিকিৎসকবৃন্দ।
সায়েন্টিফিক সেমিনারে চুয়াডাঙ্গা জেলা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা পর্যায়ে কর্মরত শতাধিকের বেশী চিকিৎসকগণ অংশগ্রহণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
