ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুর্গাপূজায় নিরাপত্তায় রাজনৈতিক নেতাকর্মীদের পাহারার আহ্বান প্রতিমন্ত্রীর: ইয়াসের খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৪ সপ্তাহ আগে) ১১ অক্টোবর ২০২৬, রবিবার, ৪:৫৪ অপরাহ্ন

banglahour


দুর্গাপূজায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রবিবার (১১ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা আইন শৃঙ্খলার মাসিক সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, নিষিদ্ধ সংগঠন ও গুপ্ত বাহিনী যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকারও আহ্বান জানান তিনি। একইসঙ্গে সব পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র সচল রাখার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

পূজা উপলক্ষে গুজব প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গুজব ঠেকাতে সবাইকে সচেতন থাকতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশনাও দেন তিনি।

এ সময় কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম