ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে মাদক নির্মূলে জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর স্মারকলিপি

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৪ সপ্তাহ আগে) ১১ অক্টোবর ২০২৬, রবিবার, ৪:৫৫ অপরাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রান্তিকপাড়া, উদয়ন মোড়, হাজীপট্টি, রেলবাগান ও আশপাশের এলাকায় মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী।

রোববার (১১ অক্টোবর) এলাকাবাসীর পক্ষে এ স্মারকলিপি দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, এলাকার বিভিন্ন স্থানে মাদকের বিস্তার ও মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডের কারণে স্বাভাবিক সামাজিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ, শিশু-কিশোরদের নিরাপত্তা এবং সামাজিক পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে।

স্মারকলিপিতে মাদক বিক্রি, সরবরাহ ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িতদের তথ্য-প্রমাণের ভিত্তিতে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি মাদকপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত পুলিশি টহল ও নজরদারি জোরদার, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

এলাকাবাসী জানান, তাঁরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে হয়রানি করতে চান না। বরং প্রকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকাকে মাদকমুক্ত করতে চান। এ জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

এ সময় বক্তব্য দেন এলাকাবাসী মোঃ বাহারাম,  রুহল আমিন সালামসহ অন্যরা। বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক থেকে তরুণ সমাজকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে। কোথাও মাদক বিক্রি বা মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা প্রশাসনকে জানাতে হবে। একই সঙ্গে মাদক কারবারিদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

স্মারকলিপির সঙ্গে এলাকাবাসীর গণস্বাক্ষরের তালিকাও সংযুক্ত করা হয়েছে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম