ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কলাপাড়ায় দুর্গাপ্রতিমা তৈরির কাজ শেষ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

সারাদেশ | সিয়াম আবদুল্লাহ কলাপাড়া,পটুয়াখালী।

(৪ সপ্তাহ আগে) ১১ অক্টোবর ২০২৬, রবিবার, ৪:৫৮ অপরাহ্ন

banglahour


পটুয়াখালীর কলাপাড়ায় শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতোমধ্যে শেষ হয়েছে দুর্গাপ্রতিমা তৈরির কাজ। এখন প্রতিমার রং, সাজসজ্জা, মণ্ডপের সৌন্দর্যবর্ধন ও আলোকসজ্জা নিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও সংশ্লিষ্টরা। মন্দিরগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।


কলাপাড়া পৌর শহরের শ্রী শ্রী জগন্নাথ আখড়া নাট কেন্দ্রীয় মন্দির, চিংগড়িয়া ও বাদুরতলী মন্দিরসহ নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা শ্রী শ্রী গৌর গোবিন্দ সেবাশ্রম মন্দিরে গিয়ে দেখা গেছে এমন চিত্র।
এ বছর কলাপাড়া উপজেলায় মোট ১৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব।
বাদুরতলী মন্দিরের প্রতিমাশিল্পী গোবিন্দ শাহ বলেন, “১৩ বছর বয়স থেকে আমি প্রতিমা তৈরির কাজ করে আসছি। তবে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এ পেশায় জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। এ কাজ করে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এ কারণে অনেকেই প্রতিমা তৈরির পেশা থেকে সরে যাচ্ছেন।”


তিনি আরও জানান, প্রতিমা তৈরির মতো ঐতিহ্যবাহী পেশার সঙ্গে জড়িত কারিগরদের জীবন-জীবিকা দিন দিন কঠিন হয়ে উঠছে।
এদিকে, পূজাকে সামনে রেখে মণ্ডপগুলোতে চলছে সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ। সব মিলিয়ে দুর্গোৎসবকে ঘিরে কলাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম