ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মা-বাবার আত্মার শান্তিতে ১০ পুরোহিতকে গুর্খা সম্প্রদায়ের শ্রদ্ধার্ঘ্য ও বিশেষ প্রার্থনা

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৪ সপ্তাহ আগে) ১১ অক্টোবর ২০২৬, রবিবার, ৫:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:০৪ অপরাহ্ন

banglahour


পরলোকগত পিতা-মাতার আত্মার পরম শান্তি ও স্বর্গীয় ধাম প্রাপ্তির কামনায় রাঙ্গামাটিতে হিন্দু সম্প্রদায়ের ১০ জন পুরোহিতকে শুভেচ্ছা উপহার প্রদান ও বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১১ অক্টোবর) সকালে রাঙ্গামাটির জেল রোডস্থ কন্ট্রাক্টর পাড়ার ‘সুর নিকেতন সংগীত শিক্ষালয়’ ভবনে এই ধর্মীয় আয়োজনের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে আমন্ত্রিত পুরোহিতগণ প্রয়াত পিতা-মাতার আত্মার সদ্বগতি ও শান্তিকল্পে বৈদিক মন্ত্র পাঠ ও বিশেষ প্রার্থনার আয়োজন করেন। সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী পুরোহিতদের মাধ্যমে পরমেশ্বরের চরণে প্রার্থনা নিবেদন করা হয়, যেন প্রয়াত আত্মাদ্বয় পরলোকে শান্তিতে থাকেন এবং স্বর্গসুখ লাভ করেন। ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে উপস্থিত পুরোহিতদের সম্মানার্থে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।


সুর নিকেতন সংগীত শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা ও গুর্খা সম্প্রদায়ের বিশিষ্ট নেতা মনোজ বাহাদুর গুর্খার সার্বিক ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবারটির জ্যেষ্ঠ সদস্য মঞ্জুরানী গুর্খা, মিতাশ্রী মানজী, সংগীত শিক্ষক পংকজ বাহাদুর গুর্খা ও মিল্টন বাহাদুর গুর্খাসহ পরিবারের অন্যান্য আত্মীয়-স্বজন ও স্থানীয় ব্যক্তিবর্গ।


আয়োজক মনোজ বাহাদুর গুর্খা জানান, পিতা-মাতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর পাশাপাশি তাদের আত্মার শান্তির জন্য এই ক্ষুদ্র আয়োজন। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পুরোহিতদের আশীর্বাদের মাধ্যমে প্রয়াত পিতামাতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম