ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২ ঘন্টা আগে) ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ১:২২ অপরাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জিয়ানগর হাড্ডিপট্টি এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ১০ পিস ইয়াবা ও নগদ ১ হাজার ৯৬০ টাকাসহ কবিতা খাতুন (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর স্বামী বিপ্লব হোসেন (৩৭) পালিয়ে যান।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার কবিতা খাতুন ও তাঁর স্বামী সদর মডেল থানার জিয়ানগর হাড্ডিপট্টি এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে ইয়াবা ও নগদ টাকা উদ্ধারের পর সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়েছেন।

উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলবারও একই এলাকা থেকে ইয়াবাসহ এক দম্পতিকে আটক করা হয়েছিল। পরপর দুই দিন একই এলাকায় মাদকসহ ব্যক্তিদের আটকের ঘটনায় ওই এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের বিষয়টি সামনে এসেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম