ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আমরা নোংরা রাজনীতিতে যেতে চাই না,জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে চাই..হুইপ বকুল

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ সপ্তাহ আগে) ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৯:৪৭ অপরাহ্ন

banglahour


আমরা নোংরা রাজনীতিতে যেতে চাই না। জনগণকে নিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চাই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। তিনি আজ দুপুরে নগরীর বীরশ্রেষ্ঠ  রুহুল আমিন বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন কালে এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, জনগণ চায় এই স্টেডিয়াম টা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম নামে থাকুক। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন  ১৯৭১ সালের ১০ ডিসেম্বর স্বাধীনতার মাত্র ছয় দিন আগে খুলনার রূপসা নদীর তীরে শাহাদাত বরণ করেন।

তারে ত্যাগকে খুলনা বাসি আরো স্মরণীয় করে রাখতে চায়। বিগত সরকার  বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম পরিবর্তন করেছে,আমরা সেটা চাইনা জনগণ যেটা চায়,আমরাও সেটা চাই। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি খুলনা উন্নয়ন  কর্তৃপক্ষের চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা, বিসিবির পরিচালক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক  শফিকুল আলম তুহিন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী,জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ  সহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম