ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পর্যটক ভ্রমণে উন্মুক্ত হলো সাজেক ভ্যালি

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ১০:০৩ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটি জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রাঙ্গামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি পর্যটক আগমনের জন্য উন্মুক্ত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত জরুরি গণবিজ্ঞপ্তিতে রাঙ্গামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি বন্ধ রাখা সংক্রান্ত পূর্বের গণবিজ্ঞপ্তি বাতিল করে পুনরায় সাজেকের সকল পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত ঘোষণা করে নির্দেশনা প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, অনিবার্য কারণবশত গত ১১অক্টোবর  রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত  জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকাসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা রেখে সাজেক ভ্যালীর সকল পর্যটন কেন্দ্র পর্যটকসহ সকলের জন্য উন্মুক্ত করা হলো।

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় আগামীকাল থেকে পর্যটকরা সাজেক ভ্রমন করতে পারবেন।


নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় সাজেক ভ্যালী আবারো পর্যটকদের পদচারণায় মুখর হবে এবং পর্যটন ব্যবসায় গতি আসবে বলে প্রত্যাশা স্থানীয়দের।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম