ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাবার পাশে ঘুমিয়ে থাকা শিশু রাইয়ানের মরদেহ মিলল খালে, গ্রেপ্তার খালু

সারাদেশ | সিয়াম আবদুল্লাহ কলাপাড়া,পটুয়াখালী।

(১ ঘন্টা আগে) ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ২:২৮ অপরাহ্ন

banglahour


পটুয়াখালীর কলাপাড়ায় বাবার পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ ১০ মাস বয়সী শিশু রাইয়ানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের বাড়ির পেছনের একটি খাল থেকে কালো ব্যাগবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির আপন খালু আল-আমীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির পেছনের খালে কালো রঙের একটি ব্যাগ ভাসতে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে ব্যাগটি তীরে তুলে খুলতেই ভেতরে শিশুটির মরদেহ দেখতে পান তাঁরা। এ সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


নিহত শিশুর পরিবারের অভিযোগ, এ ঘটনার সঙ্গে তার আপন খালু আল-আমীন জড়িত। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।


পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে নিজ বাড়িতে বাবা রাসেল খানের পাশে একই বিছানায় ঘুমিয়ে ছিল রাইয়ান। এ সময় তার মা ঘরের বাইরে গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে ঘরে ফিরে ছেলেকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন স্থানে সন্ধান করেও তার কোনো খোঁজ মেলেনি।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কলাপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ আল-আমীনকে আটক করে। দুই দিন পর শিশুটির মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তালেব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। আলামত সংগ্রহের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে জানানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম