ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬, সোমবার, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মদাপুরের ১৩টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১৯ অক্টোবর ২০২৬, সোমবার, ৬:০৮ অপরাহ্ন

banglahour


রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ১৩টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন কালুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
রোববার (১৮ অক্টোবর) মদাপুর ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বিঘ্নে পূজা উদযাপনের বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মঞ্জুরুল আলম, আজমীর হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।


পরিদর্শনকালে আলমগীর হোসেন বলেন, “আমি আপনাদের মাঝে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আসিনি। আমি এসেছি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ হারুনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে এবং আপনাদের খোঁজখবর নিতে।”


তিনি আরও বলেন, “অসাম্প্রদায়িক বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। আপনারা যখনই আমাকে ডাকবেন, রাত যত গভীরই হোক, আমি আপনাদের কাছে ছুটে আসব।”


উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করে তিনি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে সবার কাছে দোয়া কামনা করেন।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার প্রত্যাশা নিয়ে এ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম