ঢাকা, ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এলডিসি উত্তরণ তিন বছর পেছাতে অক্টোবরে জাতিসংঘে রেজুলেশন: বাণিজ্যমন্ত্রী

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৬ ঘন্টা আগে) ১৯ অক্টোবর ২০২৬, সোমবার, ৯:৪৬ অপরাহ্ন

banglahour

শিল্প পাটবস্ত্র ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা তিন বছর পেছানোর সিদ্ধান্ত চূড়ান্ত করতে চলতি অক্টোবর মাসেই জাতিসংঘের সাধারণ পরিষদে রেজুলেশন গৃহীত হবে।

আজ সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জাতীয় পর্যায়ে সিলেট বিভাগের বিজয়ী প্রতিযোগীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এলডিসি উত্তরণের সময়সীমা তিন বছর পেছানোর প্রত্যাশা করেছে। এ প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, এলডিসি উত্তরণ তিন বছর পেছালেও তার আগেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করার উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে দ্রুততার সঙ্গে কাজ চলছে। এলডিসি উত্তরণের আগেই ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে বলে আশা করছে সরকার।

এ চুক্তি সম্পন্ন হলে বাংলাদেশের রপ্তানি পণ্য শুল্কমুক্ত সুবিধায় বিশ্ববাজারে প্রবেশের সুযোগ পাবে। এতে দেশের বিনিয়োগ ও উৎপাদিত পণ্যের রপ্তানি বাড়বে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।

সট, খন্দকার আবদুল মুক্তাদির
মন্ত্রী, শিল্প পাটবস্ত্র ও বাণিজ্য মন্ত্রণালয়। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম