ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে এবারের শারদীয় দুর্গোৎসবের শুভ সমাপ্তি ঘটবে।

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(২ সপ্তাহ আগে) ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৯:৩১ অপরাহ্ন

banglahour


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং উপকূলীয় অঞ্চলের সর্বসাধারণের জান-মাল রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে উপকূল জুড়ে ৩ হাজার ৫০০ কোস্ট গার্ড সদস্য মাঠে নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ মঈনুল হাসান।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে বাগেরহাটের মোংলার শেলাবুনিয়া কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।


কোস্ট গার্ড মহাপরিচালক বলেন, "দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধর্মীয় উৎসবেও নিরাপত্তা দিয়ে আসছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা রক্ষায় পূজার শুরু থেকেই কোস্ট গার্ড সদস্যরা সক্রিয় রয়েছেন।"


তিনি আরও জানান, কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকায় মোট ১৪৪টি মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ চলছে। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে তাদের প্রধান ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সেজন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


প্রতিমা বিসর্জনের সময় বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে তিনি বলেন, "বিসর্জন স্থানগুলোতে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল উপস্থিত থাকবে।"


যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তার জন্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়ে মহাপরিচালক আশা প্রকাশ করেন, আগামীকাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে এবারের শারদীয় দুর্গোৎসবের শুভ সমাপ্তি ঘটবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম