ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শিবগঞ্জে দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসায় অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণ

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২ সপ্তাহ আগে) ২১ অক্টোবর ২০২৬, বুধবার, ৩:৩৯ অপরাহ্ন

banglahour

শিবগঞ্জে দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসায় অভিভাবক সম্মেলন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার রামচন্দ্রপুরহাট এলাকার ধুমিহায়াতপুর ফাসিয়াপাড়ায় অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে অভিভাবক সম্মেলন ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, ধর্মীয় ও নৈতিক শিক্ষা এবং সার্বিক বিকাশে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রথম পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে ২ হাজার টাকা এবং সম্মাননা হিসেবে ১ হাজার টাকা প্রদান করা হয়।


মাদ্রাসা কমিটির সভাপতি মোঃ গোলাপ নবী জিন্টু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা গোলাম সারওয়ার মানিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রবিউল ইসলাম।


বক্তারা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম