জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের বিখ্যাত গানগুলোর কাল্পনিক চরিত্র 'অঞ্জনা'র জন্মদিন আজ ২১শে অক্টোবর। অঞ্জনা তুমি তো জানলে না / অঞ্জনা তুমি জানবেনা /২১ শে অক্টোবর তোমার জন্মদিনে / কত যন্ত্রনার ঝড় বয়ে যায় আমার মনে, এমন কথা মালায় সাজানো গানটি বাংলা গানপ্রেমীদের কাছে তুমুল জনপ্রিয়তা লাভ করে।
গানটিতে গায়ক ২১শে অক্টোবর অঞ্জনাকে স্মরণ করে তার কষ্টের কথা প্রকাশ করেছেন। গানটি ১৯৯৯ সালে মনির খানের 'অনেক সপ্ন ছিল তোমাকে নিয়ে' অ্যালবামের।
মনির খানের কণ্ঠে ‘অঞ্জনা’ শিরোনামের গানগুলো বাংলা সংগীত জগতে ব্যাপক সাড়া ফেলেছিল। তাঁর প্রায় প্রতিটি অ্যালবামেই অঞ্জনাকে নিয়ে অন্তত একটি করে গান থাকত, যার কারণে শ্রোতাদের মনে চরিত্রটি এক অনন্য স্থান করে নিয়েছে।
গানটির লিরিক অনুযায়ী, প্রতি বছর ২১শে অক্টোবর অঞ্জনার জন্মদিনে কবির বা গায়কের মনে যন্ত্রণার ঝড় বয়ে যায়—এই আবেগঘন পঙ্ক্তিটি ভক্তদের মাঝে দারুণ নস্টালজিয়া তৈরি করে দেয়।
মনির খানের অ্যালবামে অঞ্জনাকে নিয়ে বহু গান রয়েছে, যা আজও বাংলা গানের শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
