ঢাকা, ২১ অক্টোবর ২০২৬, বুধবার, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৯ মাস ধরে শয্যাশায়ী অভিনয়শিল্পী মিজান, খোঁজ নেন না কেউ!

বিনোদন | নিজস্ব প্রতিবেদক।

(৫ ঘন্টা আগে) ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১০:২১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩৪ পূর্বাহ্ন

banglahour

পাঁচ শতাধিক ঢাকাই সিনেমায় অভিনয় করা প্রবীণ অভিনেতা ও কাস্টিং ডিরেক্টর মিজানুর রহমান মিজান বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় শয্যাশায়ী। দীর্ঘ সময় ধরে পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) হয়ে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, অভিনেতা মিজান এ পর্যন্ত তিনবার স্ট্রোক করেছেন। স্ট্রোক করার পর থেকে তিনি তাঁর বাকশক্তি হারিয়ে ফেলেছেন এবং শরীরের এক পাশ অবশ হয়ে গেছে।

গত প্রায় ৯ মাস ধরে মিজান সম্পূর্ণ বিছানায় পড়ে আছেন। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে অসুস্থতার সাথে লড়াই করছেন তিনি। সঠিক চিকিৎসার অভাবে তাঁর শারীরিক অবস্থার দিন দিন অবনতি ঘটছে।

দীর্ঘদিন চিকিৎসা চালানোর কারণে তাঁর পরিবার বর্তমানে চরম আর্থিক সংকটে ভুগছে। চিকিৎসার খরচ চালাতে হিমশিম খেয়ে মিজানের ছেলে এবং তাঁর পরিবার চলচ্চিত্র অঙ্গন ও সমাজের সামর্থ্যবানদের কাছে চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আকুতি জানিয়েছেন।

পরিবারটি অভিযোগ করে দীর্ঘ ক্যারিয়ারে পাঁচশোর বেশি সিনেমায় অভিনয় করলেও এই কঠিন সময়ে চলচ্চিত্র অঙ্গনের তেমন কেউ তাঁর খোঁজ নেয়নি।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম