মাত্র ১৩ ঘন্টার ব্যবধানে খুলনা নগরীতে স্বজনদের সামনে গুলি করে হত্যা করেছে খুশী (২৪) নামে এক নারীকে । খুলনা মেট্রোপলিটন পুলিশের লবনচরা ধানা এলাকার জিন্নাহপাড়া ৭ নম্বর সড়কে এই গুলির ঘটনা ঘটে।
লবণচরা থানা পুলিশ জানায়, রাত পৌনে ৭টার দিকে খুশী (২৪) নামে ওই নারী বাসার সামনে দাড়িয়ে ছিল। এ সময়ে এশটি মোটর সাইকেলে এসে বন্ধুকধারীরা খুশীকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। খুশীর স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
কেএমপির লবনচরা থানার অফিসার ইনচাজৃ সৈয়দ মোশাররফ হোসেন জানান, মাদক ব্যবসা ও অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তাকে গুলি করে হত্যা করেছে। খুশী ২ সন্তানের জননী। তার স্বামী তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী সুমন ওরফে ব্লেড বাবুর স্ত্রী। তিনি আরও জানান, নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতঅল মর্গে রয়েছে। ময়না তদন্ত শেষে তার স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
এর আগে সকালে নগরীর মিস্ত্রী পাড়ায় মোঃ তুষার নামে এক যুবককে প্রতিপক্ষরা গুলি করে হত্যা করে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
