ঠাকুরগাঁও ১ আসনে উপনির্বাচনের বিএনপি'র বিরুদ্ধে আচরণবিধি লংঘন ও প্রচার প্রচারণায় বাঁধার অভিযোগ করেছেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।
দেলাওয়ার হোসেন বলেন, সদর উপজেলার সহ বেশ কয়েকটি স্থানে প্রচার প্রচারণায় গিয়ে তিনি নিজেই বিএনপি'র যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসীদের দ্বারা বাধার সম্মুখীন হয়েছেন। এছাড়াও নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে জামাত ইসলামের ফেস্টুন ব্যানার প্রকাশ্যে ছিঁড়ে ফেলা হয়েছে এবং জামাতের কর্মীদের প্রচারণায় হুমকি প্রদান করা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন ও জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে সুনির্দিষ্ট ভাবে একাধিকবার অভিযোগ করেও এখন পর্যন্ত কোন প্রতিকার পাওয়া যায়নি। তিনি অভিযোগ করেন, ঠাকুরগাঁওয়ে অতিতের মাগুরা মার্কা নির্বাচনের মতো আরেকটি নির্বাচন করা হলে এখানকার সাধারণ ভোটাররা তা কখনোই মেনে নেবেন না।
সংবাদ সম্মেলনে জামাতের কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল হালিম, ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি আলমগীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
