রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেকের সার্বিক পরিস্থিতি, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও জননিরাপত্তা নিয়ে হেডম্যান ও কারবারিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের মিনি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
সভায় উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মজুমদার, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন, রাঙ্গামাটি থেকে আগত ১০৬নং কামিলাছড়ি মৌজার হেডম্যান ভবতোষ দেওয়ান, ৩নং লংগদু মৌজার হেডম্যান কল্যাণ মিত্র চাকমা এবং বিলাইছড়ি উপজেলার ১২৪নং নাড়াইছড়ি মৌজার হেডম্যান শান্তি বিজয় চাকমাসহ বিভিন্ন এলাকার হেডম্যান ও কারবারিরা। এ ছাড়া সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
সভায় সাজেকের বর্তমান পরিস্থিতি, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা এবং জননিরাপত্তা-সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় পর্যায়ে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সবার মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন, সভায় বাঘাইছড়ির হেডম্যান ও কারবারিদের সাথে মতবিনিময় সভা করেছি। সরকারি সুবিধাভোগী হেডম্যান ও কারবারি কেউ কি এই আন্দোলন আছেন কিনা জানালে। হেডম্যান কারবারিরা জানিয়েছে যারা আন্দোলন করছেন তারা কেউ সরকারি সুবিধাভোগী বা কারবারি নন। এছাড়াও অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরো জানান, দুপুর দেড়টায় সাজেকের উজোবাজারে স্থানীয়দের সাথে মতবিনিময় সভা হবে। আশা করছি ভালো কিছু হবে। উক্ত সভায় রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এমপি, ডিসি এসপিগণ অংশ গ্রহণ করবেন বলে জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
